1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

আব্দুস সামাদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

আব্দুস সামাদ  পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে রাজু হোসেন নামে দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আউলিয়ারহাট কামাত এলাকায় নিজ বাড়ির পাশে পুকুরে  ডুবে এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন।

স্থানীয়রা জানান,শিশুটির দাদি যখন শিশুটিকে দেখা শোনা ও গরুকে পানি খাওয়াচ্ছিলেন ও পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়ির  কাজে ব্যস্ত ছিলেন ।  এ সময়  রাজু বাইরে বাঁশের কঞ্চি দিয়ে খেলা করছিলো। কিছুক্ষণ পর রাজুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন দাদী। খোঁজাখুজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে রাজুকে ভাসতে দেখেন পরিবারের লোকজন। পরে  শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার (সদস্য) ফরহাদ হোসেন লিটন জানান, পুকুরের পানিতে ডুবে রাজু নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ঘটনাটি খুবই দুঃখজনক। এমন ঘটনা থেকে রক্ষা পেতে সকল অভিভাবকদের সচেতন হওয়া দরকার ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park