1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচ বছরে ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে -দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত দেশজুড়ে একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-টু’ উদ্বোধন চারঘাটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন এমপি আবু সাইদ চাঁদ জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা  দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয়। চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা বেলকুচিতে ধানের নমুনা শস্য কর্তন শুরু ​সাতক্ষীরায় সাড়ে ৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ।

পাঁচ বছরে ৩১ দফার প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে -দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

মোঃ সেরাজুল ইসলাম,
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম:দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের জন্য এমন একটি দল গঠন করে দিয়েছে, যে দলে সকল ধর্ম ও মতের মানুষের অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিএনপি সবসময় দেশের মানুষের ভালোবাসা নিয়ে চলে। জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল যতবার বাংলাদেশে নির্বাচিত হয়েছে, ততবার দেশের মানুষ অবাদ ও নিরপেক্ষভাবে বিএনপিকে সমর্থন দিয়েছে।

​তিনি আরও উল্লেখ করেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওপর বিভিন্ন সময় নির্যাতন ও নিপীড়ন চালানো হলেও তারা কখনো দেশ ছেড়ে পালিয়ে যাননি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতি ও পরিকল্পনা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামী পাঁচ বছরে ৩১ দফার সব প্রতিশ্রুতি ইনশাআল্লাহ বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি স্থানীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমকে সাথে মিলে বেলকুচি উপজেলার সার্বিক উন্নয়নে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

তিনি বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে স্থানীয় সোহাগপুর নূতনপাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জনসভায় এসব কথা বলেন।

​সিরাজগঞ্জ-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীমের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটির সাবেক সদস্য সচিব মো: বনি আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সদস্য গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপি’র সাবেক আহ্বায়ক আলতাফ হোসেন প্রাং, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাসুদ রানা, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রাং, বিএনপি নেতা হাজী মোহাম্মদ আলী ভূইয়া প্রমুখ।

জনসভা শেষে বিপুল সংখক নেতাকর্মী একটি আনন্দ র‍্যালী বের হয়ে বেলকুচি সরকারি কলেজ চত্বরে এসে শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park