
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পাঁচবিবি রেলস্টেশন সংলগ্ন সংগঠনের নিজস্ব কার্যালয়ের সামনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঁচবিবি উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মঞ্জুরে মওলা পলাশ, ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার মনির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বাবুলাল মাহাতো, সাবেক সভাপতি ছায়েম উদ্দীন সরদার, সাবেক সাধারণ সম্পাদক লাবু সরদার, আবিদুর রহমান, মনোয়ার হোসেন, আব্দুল লতিফ, মামুনুর রশিদ সুমন, আব্দুল আলিম মণ্ডল, আঃ ছালাম বিশু, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন ও নজরুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় শ্রমিকদের অধিকার, কল্যাণ এবং ইউনিয়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি মাসুদ রানা প্রধানসহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে র্যাফেল ড্রের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।