1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির ইউএনও শহীদ বিশালের কবর জিয়ারত করলেন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবির ইউএনও শহীদ বিশালের কবর জিয়ারত করলেন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি (উপজেলা) প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে গুলিতে শহীদ হওয়া কলেজ ছাত্র বিশালের কবর জিয়ারত করলেন জয়পুরহাটের পাঁচবিবিতে সদ্য যোগদানকৃত নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহমুদুল হাসান। গত সোমবার বিকালে তিনি উপজেলার রতনপুর গ্রামের শহীদ নজিবুল সরকার বিশালের কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। পরে তিনি বিশালের বাড়িতে যান শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান তাদের খোঁজ-খবর নেন। এসময় তিনি বিশালের বাবা-মাকে বলেন, আপনাদের যেকোন বিষয় আমাকে অবহিত করবেন এবং সার্বক্ষন সঙ্গে যোগাযোগ রাখবেন। শহীদ বিশালের কবর জিয়ারতের সময় ইউএনওর সঙ্গে ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, বিশালের বাবা মোঃ মজিদুল সরকার, তার দাদা অ্যাডভোকেট মোঃ মাফিজুল সরকার ও স্থানীয় ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম সহ এলাকাবাসী। গত ৪ আগষ্ট জয়পুরহাট শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গিয়ে বিশাল গুলিবিদ্ধ হয়ে মারা যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park