1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দক্ষিণবঙ্গের আলোকিত মানুষ গড়তে জি এম নূর ইসলামের ভূমিকা অনস্বীকার্য: হাবিবুল ইসলাম হাবিব দেবীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার বিজিবির তিন অভিযান, ৩০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ৬০০ শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির সীমান্তবর্তী কাটলায় শিক্ষার পরিবেশ দেখতে স্কুল পরিদর্শনে ওসি, শিক্ষার্থীদের মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার শপথ ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিস। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম হলো সমবায়। সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াতের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে পরিবেশ রক্ষায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্যের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park