1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে হাকিমপুর কৈজুরী বেগম নূরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

পাঁচবিবিতে হাকিমপুর কৈজুরী বেগম নূরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ে হীরক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৫০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

পাঁচবিবি উপজেলার হাকিমপুর কৈজুরী বেগম নূরজাহান রিয়াজ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে হীরক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ২০ জন শিক্ষক-কর্মচারী এবং প্রায় ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে।
পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন সোমবারে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, ম্যানেজিং ডিরেক্টর, ভার্সেটাইল টেক্সটাইল লিমিটেড, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মোহাম্মদ রায়হান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভার্সেটাইল টেক্সটাইল লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) শামছুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাড়ি ভাঙা খেলা, চেয়ার খেলা, বালিশ খেলা, চাইনিজ বার (গোল দেওয়া)সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি স্মৃতিচারণ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর একত্রিত হয়ে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতি রোমন্থন করেন, যা অনুষ্ঠানে বিশেষ আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।
উল্লেখ্য, হরেন্দা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park