
ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের সোনাপুর গ্রামে সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার সোনাপুর গ্রামে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গণগ্রন্থাগার অধিদপ্তর, ঢাকার অর্থায়নে এবং সোনালী সংঘের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজল কুমার দাস।
এ সময় উপস্থিত ছিলেন সোনালী সংঘের নির্বাহী পরিচালক মোঃ মশিউর রহমান, গ্রাম উন্নয়ন মহিলা সংস্থার পরিচালক গোলাম মোস্তফা, আবির, মোহন, ফিরোজ, পলাশ, সঞ্জয়, রাকিবুল ও শামীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির আওতায় সোনাপুর নোড়াল গুচ্ছগ্রাম থেকে সাঁওতালপাড়া মোড় পর্যন্ত সড়কের দুই পাশে প্রায় ৫০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি বেশি গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান জানান।