1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবিতে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়ায় ট্রাকের ধাক্কায় মুসল্লির মৃত্যু হয়েছে। আজ বুধবার দরগোপাড়া এলাকায় রাস্তাসংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় দড়গাপাড়া গ্রামের মোহাম্মদ আলির ছেলে আফতাব উদ্দিনকে ঘাতক ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এলাকার যুবক আলম হোসেন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আমগাছ ও ছোট দোকানের উপর উঠে যায়। এসময় আফতাব বাড়ি থেকে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় ট্রাকটি তাকেও চাপা দেয় এতে ঘটনাস্থলেই সে মারা যায়। দূর্ঘটনায় ট্রাকের হেল্পার ও পথচারী ২জন আহত হয়, এলাকাবাসীর খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা দেন।
পাঁচবিবি থানার ওসি মোঃ কাওসার আলী দূর্ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পাঁচবিবির দড়গাপাড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় ১’জন মারা গেছে ও ২’জন আহত হয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park