1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে নবান্ন উৎসব অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ৭৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

কৃষকের মাঠের নতুন ধান কেটে নতুন ধরনের পিঠা পায়েস পুলি সহ গ্রাম বাংলার নানান রকমের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ আলাউদ্দিন মিউনিসিপ্যাল স্কুলে উৎসব মুখর পরিবেশে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি উপজেলা পরিষদ সড়কে অবস্থিত ও পৌরসভা কর্তৃক পরিচালিত ঐতিহ্যবাহী এ স্কুলে আজ শনিবার সকাল ১০টায় প্রতিষ্ঠান প্রাঙ্গনে।
প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে নবান্ন উৎসবের শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
পরে স্কুলের অধ্যক্ষ ও সাবেক কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পৌর সভার হিসাব রক্ষক আমিনুর রহমান, সেনেটারি কর্মকর্তা রশিদুল ইসলাম ময়নুল।
ক্রিড়া সংস্থার অন্যতম সদস্য মোঃ মোজাফফর হোসেন সাজা, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সোহাগ হোসেন ও উপাধ্যক্ষ নাসরিন সুলতানা প্লাভী প্রমুখ।
এ নবান্ন উৎসবে প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নিত্য পরিবেশন করেন স্কুলের শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park