1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে যুব নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

পাঁচবিবিতে যুব নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধি)

জয়পুরহাটের পাঁচবিবিতে যুবনেতা হারুনুর রশিদ(ডিপন) এর উপর হত্যার উদ্দেশ্যে অতর্কিত সন্ত্রাসী হামলা ও তথা কথিত বিএনপি নেতা ছাইফুল ইসলাম ডালিম এর নেতৃত্বে অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় পকেট কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে পাঁচবিবি থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জয়পুরহাট জেলা বিএনপি সদস্য আব্দুল গফুর মন্ডল তিনি বলেন গত ১৪ অক্টোবর সোমাবার রাত প্রায় ১১.৩০টায় সাইফুল ইসলাম ডালিম এর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী সহ আমাদের যুবনেতা মোঃ হারুনুর রশিদ (ডিপন)এর উপর একা পেয়ে অতর্কিত স্বসস্ত্র হামলা চালিয়ে তাকে মাথায় ছুরিকাঘাত করে এবং রড ও অন্যান্য দেশীয় অস্ত্র দ্বারা আঘাত করে। এতে সে মারাত্বক ভাবে আহত হয়ে ঢাকায় পপুলার হসপিটালে মুমুর্ষ অবস্থায় চিকিৎসাধীন আছে।
সাংবাদ সম্মেলনের নামে ছাইফুল ইসলাম (ডালিম) সহ অন্যান্যরা আমার বিরুদ্ধে যেসকল বক্তব্য দিয়েছে তা সম্পূর্ন মিথ্যা ভিত্তিহীন ও
বানোয়াট।
এসময় উপস্থিত ছিলেন আব্দুর রব বুলু সাবেক সভাপতি থানা বিএনপি পাঁচবিবি, অধ্যক্ষ নওশাদ আলী সাবেক সভাপতি আটাপুর ইউনিয়ন বিএনপি, আবুল হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক থানা বিএনপি পাঁচবিবি, আবুল হোসেন খায়ের স্বপন সাবেক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপির পাঁচবিবি,দেওয়ান শাহাদত হোসেন সাবেক সিনিয়র সহ-সভাপতি  পৌর বিএনপি পাঁচবিবি,আব্দুর রাজ্জাক মন্ডল সাবেক চেয়ারম্যান আওলাই ইউনিয়ন, মাছুদুর রহমান সাবেক সভাপতি ধরঞ্জী ইউনিয়ন বিএনপি, আবু নসর চৌধুরী ফরহাদ সাবেক সিনিয়র সহ-সভাপতি ধরঞ্জী ইউনিয়ন বিএনপি, সাইদুর রহমান সাবেক সাধারণ সম্পাদক বালিঘাটা ইউনিয়ন বিএনপি, হামিদুল ইসলাম সাবেক সাংগঠনিক সম্পাদক আয়মা ইউনিয়ন বিএনপিসহ উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park