1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে মাদ্রাসার ছাত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন।

পাঁচবিবিতে মাদ্রাসার ছাত্র নদীতে গোসল করতে নেমে নিখোঁজ

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ৯৮ বার পঠিত

ইদ্রিস আলী, (পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ) ,

বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে করতে নেমে নিখোঁজ হয়েছেন এক মাদ্রাসার শিক্ষার্থী। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুক্রবার বেলা ১২ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীতে গোসেলে নেমে এই ঘটনা ঘটে।
নিখোঁজ ওই মাদ্রাসার ছাত্র হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার প্রাণ কৃষ্ণপুর গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে সাকিব ইসলাম (১৭)।
স্থানাীয়রা জানান, বেলা ১২ টার দিকে উপজেলার আটাপাড়া ছোট যমুনা নদীর বেইলী ব্রীজের নীচে গোসলের জন্য তিন বন্ধু নদীতে নামে। গোসল শেষে দুই বন্ধু উপরে উঠে আসলেও নিখোঁজ সাকিবুল ইসলাম উঠে আসতে পারেনি। ধারণা করা হচ্ছে নদীতে প্রবল স্রোতের কারনে ডুবে গিয়ে নিখোঁজ হয়েছেন। এসময় স্থানীয়া নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। নিখোঁজ সাকিবুল হাকিমপুর উপজেলার একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানাগেছে।
পাঁচবিবি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটানস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। ইতিমধ্যেই রাজশাহী ডুবুরি দলকে জানানো হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park