1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

পাঁচবিবিতে ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭০ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা শাখার উদ্যোগে আজ ৩০ আগস্ট পাঁচবিবি দারুল ইসলাহ্ একাডেমির হলরুমে উপজেলার ৬৯ টি ভোট কেন্দ্র পরিচালকদের নিয়ে এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও পাঁচবিবি উপজেলা জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তার এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ এই শিক্ষা বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা ফজলুর রহমান সাঈদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন,আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ, বিচক্ষণ ও অভিজ্ঞ পরিচালকগণ প্রস্তুত আছেন। আমরা জনগণের ভোটাধিকার রক্ষার সংগ্রামে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, ভোট কেন্দ্র পরিচালকেরা এখন থেকে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করবেন,আর সংগঠনের প্রতিটি স্তরের কমিটি নির্বাচনী মাঠে প্রাণপণ পরিশ্রম করবে—তাহলেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি এবং জেলা নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল এবং পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
শিক্ষা বৈঠকের শুরুতে পবিত্র কোরআন থেকে দারস্ পেশ করেন পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট আলেম মাওলানা আবুল বাশার।
বৈঠকে উপজেলা সকল কর্মপরিষদ সদস্য, ইউনিয়ন আমীর-সেক্রেটারী, নির্বাচনী পরিচালক এবং উপজেলার ৬৯টি ভোট কেন্দ্র পরিচালকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেককে আন্তরিক ভাবে নির্বাচনী কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park