1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ভাতিজার ছুরির কোপে চাচার মৃত্যু । - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

পাঁচবিবিতে ভাতিজার ছুরির কোপে চাচার মৃত্যু ।

আল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ৭১ বার পঠিত


মোঃ আল-আমিন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি।

জয়পুরহাট পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নে জয়হার গ্ৰামের সাইদুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায়, মৃত সাইদুল ইসলামের সাথে তার ভাই, মোঃ শহিদুল ইসলামের অনেকদিন যাবত জমি নিয়ে দন্দ চলছিল।

গতকাল ২৯ তারিখ ( বুধবার)  বিকেল আনুমানিক ৪:০০ দিগে শহিদুল ইসলামের ছেলেদের সাথে সাইদুল ইসলামের তর্ক বিতর্ক হয়, এরই একপর্যায়ে শহিদুল ইসলামের বড় ছেলে ১।  মোঃ জয়নাল  (৩৪) ২। মোঃ আইনাল (৩০) ৩। মোঃ আল-আমিন (২৫) তোর বড় চাচা গ্রামের সঙ্গে তর্কে জড়িত হয়। তর্কের এক পর্যায়ে আইনাল ও আল আমিন দুজনে লাঠি দিয়ে তার বড় চাচার শরীরে আঘাত করে। তারপর বড় ছেলে  জয়নাল ঘর থেকে ছুরি নিয়ে এসে তার চাচার মাথায় আঘাত করে। জয়নগর আঘাতের ফলে তার চাচার মাথায় দ্বী-খন্ডিত হয়।

যার ফলে সাইদুল ইসলাম মাটিতে লড়িয়ে পড়ে।

খবর পেয়ে সাইদুল ইসলামের দুই ছেলে বাড়ি চলে আসে এবং তার বাবাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য প্রেরণ করে। সাইদুল ইসলামের ক্ষতস্থান টি জটিল হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক তাকে রেফার্ড দিয়ে, জয়পুরহাট সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। সেখানে ও সাইদুল ইসলামের চিকিৎসা জটিল বলে, রেফার্ড দিয়ে বগুড়া শহীদ জিয়া কলেজ এন্ড মেডিকেল হসপিটালের প্রেরণ করা হয় ।

বগুড়া শহীদ জিয়া কলেজ এন্ড মেডিকেলে হসপিটালে চিকিৎসা অবস্থায় রাত ৩ঃ৫০ মিনিটে সাইদুল ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাইদুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের সবাই কাতর হয়ে পড়েছে। সাইদুল ইসলামের বড় ছেলে সাংবাদিকদের জামান তার বাবার সঙ্গে যে করুন-পরিচিত হয়েছে ,এই জন্য মামলার প্রস্তুতি চলছে ।

এ বিষয়ে পাঁচবিবি থানার পরিদর্শক (ওসি) মোঃ কাউসার আলী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক এবং এ বিষয়ে আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আসামিদের বিচারের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park