
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম ওই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল ইসলাম সন্ধ্যার দিকে শালাইপুর বাজার থেকে মাঠের মধ্য দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।