1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পৌর বিএনপির নেতাকর্মীর সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন ।

পাঁচবিবিতে পৌর বিএনপির নেতাকর্মীর সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

ইদ্রিস আলী, পাঁচবিবি উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ৮১ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

বাংলাদেশের ৩’বারের সফল প্রধানমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া মাহফিল নির্বাচনী মতবিনিময় সভায় নেতাকর্মীদের সাথে মেঝেতে বসেই খাবার খেলেন জয়পুরহাট-০১ আসনের ধানের শীষের এমপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান। রবিবার দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপি’র আয়োজনে হেলাল মন্ডলের চাতালে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করার লক্ষ্যে কি কি করণীয় বা পদক্ষেপ গ্রহণ করতে হবে পৌরসভার ৯ ওয়ার্ডের নেতাকর্মীদের মতামত নেওয়া হয়।
পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান সহ জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তারফদার রুকু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ। উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা প্রভাষক আহসান হাবিব সাংবাদিক, বাগজানা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজমুল হক, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আইনুল মন্ডল, আয়মারসূলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ রাজু মাষ্টার, ধরঞ্জী ইউনিয়ন বিএনপি সভাপতি আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, যুবদল নেতা নয়ন প্রধান, মাহমুদ হোসেন মামুন, মিজানুর রহমান, রহিদুল ইসলাম, সাব্বির হোসেন, প্রভাষক দুলাল হোসেন, উপজেলা মহিলাদলের সম্পাদিকা রাজিয়া সুলতানা সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park