1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে কৃতিমুখ সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

পাঁচবিবিতে কৃতিমুখ সংবর্ধনা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পৌর সভাস্থ পৌর কমিউনিটি সেন্টারে ২২ মার্চ সকাল ১০:৩০ ঘটিকায় পাঁচবিবি শিক্ষার্থী সমিতির আয়োজনে আবু রায়হান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট এক আসনের এমপি মো: ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন সদস্য (প্রশাসন) ও চেয়ারম্যান শিক্ষার্থী সমিতি মো: রেজাউল হাসান, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহম্মেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, পাঁচবিবি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাসনাত মন্ডল হেলাল, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির উপদেষ্টা রেদওয়ানুল হক রাজু ও ডা: মনিরুজ্জামান মানিক, পাঁচবিবি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জহুরুল ইসলাম, পাঁচবিবি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল ইসলাম,সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৫ সালের পাঁচবিবি উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় এবং একজন সদ্য ৪৮ তম বিশেষ বিসিএস স্বাস্থ্য ডা: মো: মিনহাজুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রবাহ ২০২৫ প্রকাশনাটি প্রকাশিত এবং তাদেরই তৈরি ক্যালেন্ডার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park