1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পরগনা বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির শুভ উদ্ভোদনী অনুষ্ঠান সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

পরগনা বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির শুভ উদ্ভোদনী অনুষ্ঠান সম্পন্ন

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২১৪ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার, সিলেট:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়নে পরগনা বাজার ব্যাবসায়ী সমবায় সমিতি’র শুভ উদ্ভোদনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার ২০ জুন ২০২৫ পরগনা বাজার হাইস্কুল এন্ড কলেজে বিকাল ৪ঘটিকায় সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় সেলিম আহমদের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো: মদরছি আলী, প্রধান বক্তা সাংবাদিক ও সাবেক ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ রহিম, বিশেষ অতিথি এডভোকেট নুর আহমদ, পরগনা বাজার হাইস্কুল এন্ড কলেজের দাতা সদস্য ও রাজনীতিবিধ আতিকুর রহমান, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুছ সালাম, বিশিষ্ট সমাজ সেবক মো: রুহুল আমিন, বিশিষ্ট ব্যাবসায়ী মো: খোকন আহমদ, সমাজ সেবক আব্দুর রহমান, মো: জলাল উদ্দিন। এসময় বক্তারা বলেন এখন যৌবন যার যুদ্ধে যাবার সময় তার,প্রতিটি মানুষের প্রধান সম্পদ সুস্থ দেহ, সুন্দর মন এবং এই সময়টুকু কাজে লাগাতে পারলে দারিদ্র্য কোন মানুষকে ঘ্রাস করতে পারবে না, আত্মশক্তিতে বলিয়ান ব্যাক্তি দরিদ্র থাকতে পারেনা, দারিদ্রমুক্ত সমাজ গড়তে সমবায় অন্যতম একটি মাধ্যম, এই মাধ্যম কে সঠিক ভাবে কাজে লাগিয়ে আপনার ব্যাক্তিগত উন্নয়নের পাশাপাশি গ্রাম, পঞ্চায়েত তথা পরগনা অত্র এলাকা আরো উন্নত হবে। বক্তারা আরো বলেন সমবায় সমিতি সমাজ ও ব্যাক্তি জীবনে মানুষের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park