1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,

শেরপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) জনাব মোঃ আব্দুর রহিম ভূঞা সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাঁকে র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ) বিকেল ৪ টায় পুলিশ সুপারের কার্যালয়, শেরপুরে পুলিশ সুপার মহোদয়ের অফিস কক্ষে সদ্য পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় তাঁকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন শেরপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।

এ সময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ০২ মার্চ ২০২৫ তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপসচিব মোঃ মাহাবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে শেরপুর জেলা পুলিশের এই চৌকস কর্মকর্তার পদোন্নতি প্রাপ্ত হওয়ায় শেরপুর জেলা পুলিশ পরিবার আনন্দিত ও উচ্ছ্বসিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park