1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ৬ কাপড়ের দোকান পুড়ে ছাই - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা।

নেত্রকোনা কলমাকান্দা উপজেলায় ৬ কাপড়ের দোকান পুড়ে ছাই

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর সংবাদদাতা (নেত্রকোনা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম দূর্গাপুর সংবাদদাতা (নেত্রকোনা)

নেত্রকোণার কলমাকান্দায় (৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার) রংছাতি ইউনিয়নের পাঁচগাও বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানান, আগুনে পুড়ে যাওয়া ছয়টি টিনশেড দোকানঘরের প্রতিটি ১০ ফুট আয়তনের ছিলো। দোকানগুলোর মালিক পাঁচগাঁও গ্রামের মো. কামাল হোসেনসহ আরও কয়েকজন ব্যবসায়ী। প্রতিটি দোকানেই বিপুল পরিমাণ কাপড়ের মজুত ছিলো। কাপড়ের মতো দাহ্য পদার্থ থাকায় আগুন লাগার পর তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কলমাকান্দা ফায়ার স্টেশনের সাব-অফিসার মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে ১২ জন ফায়ার ফাইটারের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১৩ কিলোমিটার দূরের দুর্গম পথ পাড়ি দিয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা আধা ঘণ্টার চেষ্টায় সকাল ছয়টার দিকে আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনে তারা।

মো. আশরাফুল ইসলাম জানান, ভোরে খবর পাওয়ার পরপরই আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। অল্প সময়ের মধ্যে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়েছে। আমরা কিছু মালামাল উদ্ধার করতে পেরেছি। তবে ক্ষতির সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park