1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেত্রকোনার দুর্গাপুরে পর্যটকদের আস্থার প্রতীক ‘আনাস স্টোর’: সততা ও ভালোবাসায় জয় করেছে দেশবাসীর মন - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

নেত্রকোনার দুর্গাপুরে পর্যটকদের আস্থার প্রতীক ‘আনাস স্টোর’: সততা ও ভালোবাসায় জয় করেছে দেশবাসীর মন

মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ তরিকুল ইসলাম
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নেত্রকোনার দুর্গাপুর। সোমেশ্বরী নদী, সাদা মাটির পাহাড় আর সবুজের সমারোহ দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজারো পর্যটক। আর এই পর্যটন এলাকায় আগত দর্শনার্থীদের কাছে বিশ্বাস, সততা ও ভালোবাসার আরেক নাম হয়ে উঠেছে ‘আনাস স্টোর’।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুরের কাকড়াকান্দা গ্রামের এনামুল হকের ছেলে মোঃআনাস মিয়া

দুর্গাপুর
উপজেলায় শিবগঞ্জ বাজারে তুলেছেন এই ব্যবসাপ্রতিষ্ঠানটি। পর্যটন এলাকায় সাধারণত কেনাকাটায় বাড়তি মূল্য বা প্রতারণার অভিযোগ শোনা গেলেও, ব্যতিক্রমী সেবার মাধ্যমে অনন্য নজির সৃষ্টি করেছে আনাস স্টোর।পাহাড়-নদী পরিবেষ্টিত এই জনপদে ঘুরতে আসা পর্যটকদের কাছে অত্যন্ত পছন্দের একটি কেন্দ্র হয়ে উঠেছে দোকানটি। দেশের বিভিন্ন জেলা থেকে আসা ভ্রমণপিপাসুরা এখানে এসে যেমন তাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারেন, তেমনি পান স্বাচ্ছন্দ্য ও শতভাগ সততার নিশ্চয়তা। পর্যটকদের সাথে সুন্দর আচরণ, সঠিক মূল্য এবং যেকোনো সহযোগিতায় এগিয়ে আসার কারণে প্রতিষ্ঠানটি আজ সবার মুখে মুখে।ভ্রমণে আসা কয়েকজন পর্যটক জানান, “দুর্গাপুরে এসে কেনাকাটা করতে গিয়ে আমরা আনাস স্টোরের খোঁজ পাই। এখানকার স্বত্বাধিকারী আনাস মিয়ার আন্তরিকতা এবং ন্যায্য মূল্য আমাদের মুগ্ধ করেছে। সত্যি বলতে, দুর্গাপুরের পর্যটন এলাকায় বিশ্বাসের আরেক নাম আনাস স্টোর।”এ বিষয়ে আনাস স্টোরের স্বত্বাধিকারী আনাস মিয়া বলেন, “আমার কাছে ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়। দেশের দূর-দূরান্ত থেকে মানুষ আমাদের এলাকায় ঘুরতে আসেন, তারা যেন আমাদের মেহমান। তাদের মুখে যেন দুর্গাপুরের একটি ভালো ছবি ফুটে ওঠে, সেই লক্ষ্যেই আমি সততা ও ভালোবাসার সাথে সেবা দেওয়ার চেষ্টা করি। মানুষ যখন বিশ্বাস আর ভালোবাসা নিয়ে ফিরে যায়, সেটাই আমার সবচেয়ে বড় সার্থকতা।”দিন দিন পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা আনাস স্টোর স্থানীয় তরুণ উদ্যোক্তাদের জন্যও এক অনন্য অনুপ্রেরণা। সততা ও ভালো ব্যবহার যে ব্যবসার মূল চাবিকাঠি, তা-ই প্রমাণ করে চলেছেন কাকড়াকান্দা গ্রামের এই তরুণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park