1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নিখোঁজের ২ দিন পর ঢাকাতে মিললো নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের লাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিখোঁজের ২ দিন পর ঢাকাতে মিললো নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের লাশ

মো: সফিকুল ইসলাম নাহিদ হবিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ হবিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নিখোঁজের  ২ দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবীগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুর রহমান এর লাশ পাওয়া গেছে। বিষয় টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার পুলিশ। নিহত অধ্যক্ষ ফজলুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার সড়াইল থানার কাটানিশার গ্রামের মৃত আব্দুল করিমের পুত্র। যোগদানের পর থেকে তিনি নবীগঞ্জ শহরের ওসমানী রোডে পরিবার নিয়ে বসবাস করতেন। পুলিশ সূত্রে জানা যায়,  রবিবার (২০ অক্টোবর)  অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তার দুপুরে থানায় এসে সাধারণ ডায়েরি করেন। তার স্ত্রী ডায়েরিতে উল্লেখ করেন যে, অধ্যাপক ফজলুর রহমান, গত শুক্রবার, (১৮ অক্টোবর) সকাল ০৮:০০ ঘটিকার সময় নবীগঞ্জ থানাধীন নবীগঞ্জ পৌরসভা ইউনিয়ন/ওয়ার্ড এর ওসমানী রোড এলাকা থেকে নিখোঁজ হন। এই ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মো:কামাল হোসেন জানান, অধ্যক্ষের নিখোঁজের ব্যাপারে তার স্ত্রী  সাধারণ ডায়েরি করেছেন,  পরবর্তীতে না কি তার লাশ পাওয়া যায়। তাঁর লাশ ঢাকার শাহবাগ থানার নিয়ন্ত্রাধীন রয়েছে। এই ব্যাপারে কথা বলতে অধ্যক্ষ ফজলুর রহমানের স্ত্রী সৈয়দা সুলতানা আক্তারের নাম্বারে যোগাযোগ করলে তারা জানান, সন্ধ্যার পর লাশ আনার জন্য তার ভাগ্নে এবং ছেলেরা ঢাকায় গেছেন৷ লাশ নিয়ে এখনও তারা আসেন নি। এর আগে ১৭ অক্টোবর নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে অপসারণের জন্য  শিক্ষার্থীরা আন্দোলন করেছেন এবং তাকে ১ ঘন্টা ৩০ মিনিট অবরুদ্ধ করেও রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park