1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নালিতাবাড়িতে র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

নালিতাবাড়িতে র‌্যাবের অভিযানে ভারতীয় মদসহ এক মাদক কারবারি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮২ বার পঠিত

এসডি সোহেল রানা,জামালপুর

র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী মোড়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবু (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবু নালিতাবাড়ী উপজেলার বড়ডুবী গ্রামের জনৈক মোঃ জবেদ আলীর ছেলে।

এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এটিএম আমিনুল ইসলাম সঙ্গীয় র‌্যাব সদস্যদের নিয়ে মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী মোড়ে এক মাদক বিরোধী অভিযান চালায়। এসময় মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবুকে ১৫ বোতল ভারতীয় মদসহ হাতেনাতে আটক করা হয়।

পরদিন ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রফিকুল ইসলাম ওরফে বাবুকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করাা হয়েছে বলে র‌্যাব-১৪, সিপিসি-১ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এটিএম আমিনুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park