1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নারীদের স্বাবলম্বী করতে ২০টি সেলাই মেশিন তুলে দিলেন-সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

নারীদের স্বাবলম্বী করতে ২০টি সেলাই মেশিন তুলে দিলেন-সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা : সিডো সংস্থা সাতক্ষীরার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার সহযোগিতায় সাতক্ষীরায় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে সিডো সংস্থার নিজস্ব কার্যালয় এ সেলাই মেশিন বিতরণ করা হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব) মো. তরিকুল ইসলাম ।
সিডো সাতক্ষীরার প্রকল্প সমন্বয়কারী মো. তহিদুজ্জামান তহিদ’রসঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির মহাসচিব আবুল কালাম আজাদ, জিডিএফ সংস্থার সভানেত্রী ও সাবেক কাউন্সিলর ফরিদা আক্তার বিউটি।এ সময় আরও উপস্থিত ছিলেন শহর সমাজসেবা অফিসের আব্দুর রহমান রানা, সিডো সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, একশনএইড বাংলাদেশ ইন্সপেরিটর শারার মাহবুব ধ্রুব, ফাইন্যান্স অফিসার চন্দন কুমার বৈদ্যসহ সাংবাদিক ও প্রকল্পের উপকারভোগী সদস্য বৃন্দ। এ সময় ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের আয় বৃদ্ধিমূলক প্রকল্প “প্রান্তিক “প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগী ২০ জনকে তিন মাস ব্যাপী প্রশিক্ষণ শেষে প্রত্যেককে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park