1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

 

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১২টার দিকে নাগেশ্বরী পৌর এলাকার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৭৫)। তিনি পৌরসভার বল্লভপুর ভাসানীর বাজারের পাশের মৃত হুজুর আলী মুন্সীর ছেলে।

 

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুল জলিলের বিরুদ্ধে আগে চুরির অভিযোগ ছিল। বয়স বেড়ে যাওয়ায় তিনি চুরি ছেড়ে দিয়েছিলেন বলে জানা গেছে। কয়েক মাস ধরে তিনি কবিরাজি করতেন। গতকাল রাতে ফকিরটারি এলাকায় গেলে স্থানীয় কয়েকজন তাঁকে বেঁধে মারধর করেন। খবর পেয়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় আব্দুল জলিলকে উদ্ধার করে উপজেলার হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশ জানায়, আব্দুল জলিলের বিরুদ্ধে চুরির অভিযোগ রয়েছে। তবে তিনি রাতে কেন ওই গ্রামে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। কোনো পরিবার থেকে চুরি চেষ্টার অভিযোগও পাওয়া যায়নি।

 

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘স্থানীয়রা আব্দুল জলিলকে বেদম মারধর করেছে। তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন ও রক্ত দেখা গেছে। সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে।’

 

মামলা প্রশ্নে ওসি বলেন, ‘নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। তাঁরা এজাহার দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এজাহার পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park