1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নরসিংদী জেলায় অপরাধ কর্মশালা পিবিআই পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নরসিংদী জেলায় অপরাধ কর্মশালা পিবিআই পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত।

সুজন বেপারী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

মোঃ সুজন বেপারী – নরসিংদী জেলায় অপরাধ কর্মশালা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২৮শে নভেম্বর বৃহস্পতিবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদী জেলা কার্যালয়ে জনাব মোঃ এনায়েরত হোসেন মান্নান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে “ফৌজদারী মামলায় ভুমি সংক্রান্ত অপরাধ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” শীর্ষক ০১ দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রওশন জাহান, সিনিয়র সহকারী জজ, নরসিংদী সদর, নরসিংদী এবং বিশেষ অতিথি হিসেবে জনাব মোঃ সোহরাব হোসেন সরকার, সাব—রেজিস্ট্রার, নরসিংদী সদর, নরসিংদীদ্বয়। এছাড়াও পিবিআই নরসিংদী জেলায় কর্মরত সকল পুলিশ পরিদর্শক(নিঃ), এসআই(নিঃ), এএসআই(নিঃ) সহ সকল ফোর্স উপস্থিত ছিলেন। দিন ব্যাপী কর্মশালায় জনগনকে নির্ভুল ও সঠিক তদন্ত উপহার প্রদানের লক্ষ্যে প্রাণবন্ত আলোচনা হয়। আলোচনায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি “ফৌজদারী মামলায় ভুমি সংক্রান্ত অপরাধ, নথি সনাক্তকরণ ও তদন্ত প্রক্রিয়ার কৌশল” সংক্রান্তে গুরুত্বপূর্ন ও তথ্যবহুল বক্তব্য প্রদান করেন। সভাপতির বক্তব্যে জনাব মোঃ এনায়েরত হোসেন মান্নান, পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়কে ধন্যবাদ জ্ঞাপন করতঃ ন্যায় বিচার প্রতিষ্ঠায় উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক(নিঃ) সাইফুল আলম এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন এসআই(নিঃ) মোহাঃ আবু সালেক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park