1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীন বরণ করল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

নবীন বরণ করল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখা

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৯ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট সাংগঠনিক থানা শাখার আয়োজনে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৯ শে ফেব্রুয়ারি ( বুধবার) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে দুপুর ১২ টায় ইসলামী ছাত্র শিবিরের পলিটেকনিক সভাপতি আশিক হাসান শোভনের সভাপতিত্বে এবং সেক্রেটারি তাসনিম আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর ,উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর সভাপতি মুহা. আল মামুন, সেক্রেটারি মেহেদী হাসান।

প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, মেধাবীদের আস্থার ঠিকানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কারখানা হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছাত্রশিবিরের দ্বারা কলেজ ক্যাম্পাস গুলো সুষ্ঠু, সুশৃংখল এবং পড়ালেখা বান্ধব সম্ভব। এজন্য তোমরা ছাত্রশিবিরের সুশীতল ছায়াতলে এসে আগামীর বৈষম্যহীন দেশ ,জাতি এবং আদর্শিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে ।
বিশেষ অতিথি মাওঃ হাবিবুর রহমান উপস্থিত ছাত্রদেরকে ছাত্রশিবিরের আহ্বানে সাড়া দিয়ে, তাদের রঙে রঙিন হয়ে জীবনকে গঠন করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park