1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন

নবীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২১৬ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি :

গণঅধিকার পরিষদের নবীগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নুরুল আমিন পাঠান ফুলকে সভাপতি ও মো: আইয়ুব আলীকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সোমবার (১৬ জুন) ‎গণঅধিকার পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খাঁনের এক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়। দায়িত্ব পাওয়া নেতাদেরকে গণঅধিকার পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি চৌধুরী আশরাফুল বারী নোমান, সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে গণ অধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমানে জাতিকে পথ দেখাবে। কমিটির সিনিয়র সহসভাপতি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আশাহিদ আলী আশা, সহ সভাপতি মুফতি মাও: আলা উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, সিরাজ মিয়া তালুকদার, টিপু চৌধুরী, তকলিছ মিয়া, সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক মো: নুরুজ্জামান মিছু, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমেদ, নজরুল ইসলাম, প্রভাষক মো: সোনা মিয়া, সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান জিলু, সহসাংগঠনিক সম্পাদক নুরুল আমিন মুছা, কামরান আহমেদ দিলাল, দপ্তর সম্পাদক গোলাম ইমরান আহমেদ কাজল, সহ দপ্তর সম্পাদক নবীন হোসেন, অর্থ সম্পাদক আঃ হাফিজ, সহ অর্থ সম্পাদক আব্দুর রুফ, গিয়াস উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ নাজমুল আলম বাবু প্রমুখ। সহ ৬৭ জনের নাম প্রকাশ করে জেলার সভাপতি সাধারণ সম্পাদক এর স্বাক্ষরিত দলীয় প্যাডে প্রকাশ করা হয়।এছাড়াও এক প্রেসবিজ্ঞপ্তি তে গনঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন জীবন নব নির্বাচিত কমিটির সবাইকে শুভেচ্ছা বার্তা জানান, , পাশাপাশি গনঅধিকার পরিষদের নব নির্বাচিতদের সাংগঠনিক নির্দেশ মেনে দলের ভাবমূর্তি ঠিক রেখে, জনগণের সাথে মিলে মিশে কাদে কাদ রেখে সবাইকে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park