1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জ আউশকান্দি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

নবীগঞ্জ আউশকান্দি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে:

নবীগঞ্জ উপজেলার ৫ নং আউশকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী শিক্ষাশিবির ও ইফতার মাহফিল সঈদপুর বাজারে অনুষ্ঠিত হয়।ইউনিয়ন সভাপতি রমজান আলীর সভাপতিত্বে মোঃ শাকির আলী ও ইউনিয়ন সেক্রেটারী হোসাইন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শুরা ও সিলেট মহানগর শাখার সেক্রেটারী, হবিগঞ্জ ১ আসনের সম্ভাব্য প্রার্থী মোঃ শাহজাহান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা তরবিয়ত সেক্রেটারী মাওলানা লুৎফুর রহমান, নবীগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর ঈসমাইল হোসেন জসীম,উপজেলা সহকারী সেক্রেটারী এম.এ মুসা সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান আলী বলেন জামায়াতে ইসলামী বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে চায়। সৎ, যোগ্য ও দক্ষ নেতৃত্ব তৈরি করে আগামীর বাংলাদেশকে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।প্রত্যেক কর্মীকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান। এছাড়াও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা আলী আক্কাস মোল্লা, নবীগঞ্জ উপজেলা পশ্চিম ইসলামী ছাত্রশিবির সভাপতি মাহদি খান আদিল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল মোঃ শাকির আলী, আমেরিকা প্রবাসী এম.এ আলী,পর্তুগাল প্রবাসী নজরুল ইসলাম সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park