1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে ২২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার এক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে ২২৫ পিস ইয়াবা সহ গ্রেফতার এক

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ থানার একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২২৫ পিস ইয়াবা সহ সবুজ মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে একদল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, (২৫ অক্টোবর) শুক্রবার ভোর অনুমান ০৪:০০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের রামলু গ্রামের লেবু মিয়ার পুত্র সবুজ মিয়া (৩২) কে গ্রেফতার করে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন, এর দিকনির্দেশনায় গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই স্বাধীন তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদ এর ভিত্তিতে সবুজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়। এব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত সবুজ মিয়াকে হবিগঞ্জ বিজ্ঞা আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park