1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে সাংবাদিক মনির উপর ইমাম জাবেদ মোল্লার দখল-নির্যাতন: জীবনের নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

নবীগঞ্জে সাংবাদিক মনির উপর ইমাম জাবেদ মোল্লার দখল-নির্যাতন: জীবনের নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন

নবীগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৪৯ বার পঠিত

নবীগঞ্জ প্রতিনিধি :

নবীগঞ্জ পৌর এলাকায় সাংবাদিক ফরজুন আক্তার মনি চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযোগ উঠেছে, করগাঁও মসজিদের ইমাম জাবেদ আহমেদ চৌধুরী ও তার লোকজনের নির্যাতনে বাসায় থাকা দুর্বিষহ হয়ে উঠেছে। মনি দাবি করেছেন, পূর্ব শত্রুতার জেরে বারবার তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে। এমনকি চারতলা ফাউন্ডেশনের নামে পৌরসভার নিয়মবহির্ভূতভাবে নির্মাণ কাজ চালিয়ে তার জীবনের ঝুঁকি বাড়ানো হচ্ছে। অভিযোগে জানা যায়, প্রায় তিন মাস আগে জাবেদ মোল্লা মনির কাছে এক রাতের জন্য ১২/১৩ বছরের একটি বালককে রাখার অনুরোধ করেন। অনুমতির সুযোগে মনি’র বাসার এক ইউনিট দখল করতে গেলে তৎক্ষণাৎ প্রতিবাদ জানান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে জাবেদ মোল্লা নিজেকে জামাত নেতা দাবি করে নানা অশালীন আচরণ ও হুমকি প্রদান করেন। থানায় অভিযোগ করার পর স্থানীয় বিচার সালিশের মাধ্যমে তাকে জরিমানার করে মিমাংসা করা হয়। পরে তিনি প্রতিশোধপরায়ণ হয়ে মনির দুই শতাংশ জমির সীমানা ক্রয় করে তার অতিরিক্ত জমি থাকা সত্ত্বেও পৌরসভার অনুমতি ব্যতিত চারতলা ফাউন্ডেশন দিয়ে ভবন নির্মাণ শুরু করেন। মনি বাঁধা দিলে, জাবেদ মোল্লার লাঠিয়াল বাহিনী ভয়ভীতি দেখিয়ে কাজ চালিয়ে যায়। এরপর পৌরসভা ফাঁকি দেওয়ার জন্য টিনের চৌচালার মাধ্যমে কাজ শেষ করেন। এতে মনির বাসা ও ওয়াশরুমের ট্যাংকিতে পানি ঢুকে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। জাবেদ মোল্লার লোকজন দিয়ে বাসা ভাঙচুর সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েন মনি। বাঁধা দিলে তাকে খুনের উদ্দেশ্যে আক্রমণ চালানো হয়। মনি প্রাণ রক্ষায় লাইভ ভিডিও চালু করলে আতঙ্কে attackers পিছু হটেন। আক্রমণের আতঙ্কে মনি বুকের ব্যথায় ভুগছেন। বর্তমানে বৃষ্টির পানির কারণে মনি’র বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। থানায় একাধিক অভিযোগ দিলেও জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতন থামছে না। এমনকি স্থানীয় স্বার্থান্বেষী মহলও তাকে চুপ থাকতে নানাভাবে হুমকি দিচ্ছে বলে দাবি করেছেন মনি। ওয়াশরুমের ট্যাংকিতে কৌশলে পানি ভরাট করায় জনস্বাস্থ্যও ঝুঁকির মুখে পড়েছে। মনি অভিযোগের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্টস সংরক্ষণ করেছেন। এ বিষয়ে পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন মনি । ভুক্তভোগী সাংবাদিক মনির দাবি, অবিলম্বে জাবেদ মোল্লার দখলদারিত্ব ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীগঞ্জ পৌর জামায়াতের ন্যায়াবে আমির মাওলানা এমদাদুল হক বলেন, জাবেদ মোল্লা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য নয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park