1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর সাকিনস্ত গালিব নুর পেট্রোল পাম্পের সামনে ট্রাক ভর্তি বালুগাড়ি ও পিকআপের সংঘর্ষে হেলপার নিহতের খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় চালক আহত হন। বৃহস্পতিবার সকাল ৭ ঘটিকা  এ দুর্ঘটনা সংঘটিত হয় । হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, (০৩ অক্টোবর) সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর  ইউনিয়নের দিনারপুর সাকিনস্ত গালিব নুর পেট্রোল পাম্পে সামনে ঢাকাগামী বালু ভতি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৫৫৯৪) ও সিলেট গামী পিকআপ (ঢাকা মেট্রো-ন ১৮-৭৫৪১) আসা মাত্র সংঘর্ষে পিকআপের হেলপার নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার কাইয়ূম মিয়া (৩৫)

নিহত হয়েছে।আহত হয়েছেন চালক রংপুর জেলার শ্রী চন্দন চন্দ্র। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে প্রাথমিক ভাবে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  হাসপাতালে প্রেরণ করেন। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। দূর্ঘটনায় কবলিত বালু ভতি ট্রাক ও পিকআপ শেরপুর হাইওয়ে থানার পুলিশ জব্দ করেছে। নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার এস আই হাসিউল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park