1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

নবীগঞ্জে গলায় ফাঁস দিয়ে এক কিশোরীর আত্মহত্যা

মো: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৫০ বার পঠিত

মোঃ: সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ থেকে :

নবীগঞ্জ উপজেলায় গলায় ফাঁস দিয়ে জুমি আক্তার (২০) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটে। সে নবীগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের কমরু মিয়ার কন্যা সন্তান। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে জুমি আক্তার তার নিজ বসত ঘরের দরজা বন্ধ করে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর তার বাবা কমরু মিয়া ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে জানালার গ্রিল ভেঙে ভিতরে ঢুকে দেখেন তার মেয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান এর দিকনির্দেশনায় এসআই কৌশিক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: কামরুজ্জামান, এসময় তিনি বলেন, ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park