1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জেলায় জেলায় শপিং মল তৈরি কথা ঘোষণা করেন :- বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জেলায় জেলায় শপিং মল তৈরি কথা ঘোষণা করেন :-

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬২ বার পঠিত
  1. বেবি চক্রবর্ত্তী :কলকাতা :- বছর শেষের মুহূর্তে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার বিকেলে নবান্ন সভাগৃহ থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন জেলায় জেলায় শপিং মল তৈরি করা হবে। সেই উপলক্ষ্যে বিভিন্ন উদ্যোগপতিদের জমির ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। তবে সেই শপিং মলগুলি দুটি তল পৃথকভাবে রাখতে হবে স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর সদস্য ও আর্টিজানদের জন্য।এরফলে জেলায় জেলায় স্থানীয় স্তরে অর্থনীতি অনেক মজবুত হবে বলে আশাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।সাংবাদিক বৈঠকে বাস্তব জীবনের একটি অভিজ্ঞতা ভাগ করে নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জেলায় তাকে একবার এক যুবক আশান্বিত হয়ে একটি চিরকুট দিয়েছিলেন। তাতে লেখা ছিল আমাদের জেলায় কী শপিং মল হবে না ? এই ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা শহর বা তার আশেপাশের আধুনিক শপিং মলের মতোই জেলার শপিং মলে থাকবে ক্যাফেটেরিয়া, থাকবে রেস্তরাঁ। এছাড়াও থাকবে আধুনিক সিনেমা হল। মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, এরফলে জেলাস্তরে বাংলা ছবির ডিস্ট্রিবিউশন আরও বেশ কিছুটা বাড়বে।এইজন্য জমি চিহ্নিত করে দেবে রাজ্য সরকার। তারই প্রথম পদক্ষেপ হিসাবে দক্ষিণ ২৪ পরগনার আওতায় থাকা আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকের খালি জমিতে একটি শপিং মল তৈরির কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আলিপুর সংগ্রহশালার উল্টোদিকের জমিতে চামড়াজাত দ্রব্যের একটি সরাসরি বিক্রয় কেন্দ্রের কথাও ঘোষণা করেন। আর সেখানেই তৈরি হবে বাংলার শাড়ির বিক্রয় কেন্দ্র।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park