1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁয় শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মত বিনিময় সভা।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

হাবিব আমজাদ,
নওগাঁ, প্রতিনিধি:

নওগাঁর মান্দা উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, কলেজ ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আলম মিয়ার মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকাল ১১ টায় মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নবাগত ইউএনও তার বক্তব্যে বলেন, আমি আপনাদের শিক্ষা পরিবার নিয়ে শিক্ষক, শিক্ষার মান ও বিদ্যালয় ভবন উন্নয়নে কাজ করতে চাই। এছাড়াও মান্দা উপজেলার বিভিন্ন উন্নয়ন করে মান্দা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে আসাবাদ ব্যক্ত করেন তিনি। এ সভায় আরো উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ আলম সেখ, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ বেদারুল ইসলাম, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারওয়ার স্বপন, রেবা আক্তার আলিম মাদ্রাসার শিক্ষক মোঃ আ. গফুরসহ মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park