1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় পুলিশ পরিচয়ে খামার থেকে গরু চুরি। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁয় পুলিশ পরিচয়ে খামার থেকে গরু চুরি।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ৮৩ বার পঠিত

হাবিব আমজাদ , নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁয় গভীর রাতে পুলিশ পরিচয়ে ডেকে তুলে মারধর করার পর হাত, পা ও মুখ বেঁধে রেখে খামার থেকে ৭টি গরু লুটের অভিযোগ উঠেছে। গরু লুটের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিনগত গভীর রাতে নওগাঁর রাণীনগর উপজেলা সদরের বিষ্ণপুর এলাকায়। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

খামারের মালিক বিষ্ণপুর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে আব্দুস সালাম মন্ডল জানান, রাণীনগর-আকনা সড়ক এবং রেল লাইনের পার্শ্বে বিষ্ণপুর এলাকায় একটি খামার গড়ে তুলে গরু পালন করে আসছিলাম এবং আমার বাবা সিরাজুল ইসলাম খামারের পাশেই একটি ঘরে থেকে খামার পাহাড়া দিতেন। মঙ্গলবার গভীর রাতে ১০-১২ জনের লুটেরা দল খামারে হানা দিয়ে প্রথমে তালা ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হয়। এর পর থানার পুলিশ পরিচয় দিয়ে আমার বাবাকে ডেকে তুলে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করেন এবং আমার বাবার মুখ, হাত ও পা বেঁধে রেখে খামার থেকে ৮টি গরু লুট করে নিয়ে যাওয়ার সময় একটি গরু ছুটে খামারে ফিরে আসে।

লুটেরার দল আমার খামার থেকে ৭টি গরু নিয়ে যায় যার আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা বলেও জানিয়েছেন ক্ষতিগ্রস্থ খামার মালিক। এঘটনার খবর পেয়ে থানা পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লুট হওয়া গরু উদ্ধার সহ লুটকারীদের ধরতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। এঘটনায় আব্দুস সালাম একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park