1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নওগাঁয় অবৈধ্যভাবে বালু উত্তোলন নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে মানববন্ধন। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁয় অবৈধ্যভাবে বালু উত্তোলন নদী তীরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে মানববন্ধন।

হাবিব আমজাদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

হাবিব আমজাদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁতে আত্রাই নদীর তীরবর্তী একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা বাঁচাতে নদী থেকে অবৈধ্যভাবে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার ৭ নভেম্বর সকাল ১১ টায় নওগাঁর মান্দা উপজেলার বানডুবি হাজী ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে ঘন্টাব্যাপী এ মানবন্ধন শেষে বানডুবি বাজার থেকে মদনচকের দও পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় শতাধিক মানুষ অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, প্রভাবশালী ইজারাদারের লোকজন নিয়ম বর্হিভূত ভাবে আত্রাই নদীর মদনচক ও লক্ষীরামপুর মৌজায় অবৈধ ড্রেজার বসিয়ে দীর্ঘদিন যাবৎ বালু উত্তোলন করে আসছেন। এতে নদী তীরবর্তী হাট বাজার, মসজিদ, মাদ্রাসা, মন্দির, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ফসলি জমি, বসতবাড়ী ও অভয়াশ্রম নদীগর্ভে বিলিন হওয়ার উপক্রম। এসব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলেও বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

অপরদিকে লক্ষীরামপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে নদীর পানিতে পড়ে মাদ্রসা পড়ুয়া ছাত্রের মৃত্যুর জন্য বালু ব্যাবসায়ীদের দায়ী করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। মানববন্ধনে তালিম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফজলুর রহমান, আজিজুল হক, আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান পলিন, মুজাহিদ, আতাউর রহমান, আলমগীর হোসেন, রনজিৎ কুমার, সোহাগ এবং মমিন রাব্বী প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park