1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ধান রোপণে নারীদের নিরব বিপ্লব : কম মজুরিতে ও বেশি শ্রমে এগিয়ে তারা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

ধান রোপণে নারীদের নিরব বিপ্লব : কম মজুরিতে ও বেশি শ্রমে এগিয়ে তারা

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৭৬ বার পঠিত


মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থায় নারীরা আজও পেছনের কাতারে থেকেও সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে ধানের চারা রোপণের সময় পুরুষের পাশাপাশি নারীরাও কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দিনাজপুরের বিরামপুর উপজেলার বিভিন্ন এলাকায় চাষাবাদের ভরা মৌসুমে দেখা যাচ্ছে নারী শ্রমিকদের ব্যস্ততা।

ধান রোপণের জন্য সকালে মাঠে নেমে, হাঁটু পানি মাড়িয়ে, ঘণ্টার পর ঘণ্টা কাদার মধ্যে কাজ করছেন তাঁরা। রোদের উত্তাপ কিংবা বৃষ্টির ঝাপটা—কোনো কিছুতেই দমে যাচ্ছেন না। কিন্তু তাদের শ্রমের মূল্যায়ন? সেখানে রয়েছে বড় ধরনের বৈষম্য।

উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত ) জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, রোপা আমন মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৪৪৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়। বর্তমানে রোপণের সময় নারীরা বিঘা প্রতি ১২০০ থেকে ১৫০০ টাকা পারিশ্রমিক পেলেও পুরুষ শ্রমিকরা একই পরিমাণ কাজের জন্য নিচ্ছেন ১৪০০ থেকে ১৬০০ টাকা। অথচ অনেক ক্ষেত্রেই নারীরা বেশি পরিশ্রম করেন এবং ধান রোপণে তাদের দক্ষতাও বেশি।”

নারী শ্রমিকদের ভাষ্যমতে, “আমরা সকাল থেকে বিছন (চারা) উত্তোলন করে জমিতে বিকাল পর্যন্ত কাদায় দাঁড়িয়ে রোপণের কাজ করি। তারপরও পুরুষদের থেকে আমাদের মজুরি কম। তাও এই কাজ না করলে সংসার চলবে না।”

এই বৈষম্যের বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করেন, নারী শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।

সমাজের চোখে যারা ‘সহযোগী’, তারা আসলে কৃষির ‘মূল চালিকাশক্তি’।নারী শ্রমিকরা শুধু রোপণ নয়—ধান বোনা, আগাছা পরিষ্কার, সেচ, ও ক্ষেত পরিচর্যার প্রতিটি পর্যায়ে যুক্ত থাকেন। কিন্তু সরকারি ও বেসরকারি পর্যায়ে তাদের অবদান এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি।

দিনাজপুরের বিরামপুরের মাঠে যে চিত্র প্রতিদিন ধরা পড়ে, তা গোটা দেশের নারীবান্ধব কৃষিনীতির জন্য একটি বার্তা বয়ে আনে। নারীদের শ্রমের ন্যায্য মূল্য, সম্মান এবং নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই নীরব বিপ্লব কোনোদিনই গর্বের ইতিহাস হয়ে উঠবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park