1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ।

দুর্গাপুরে জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও সমাবেশ

তরিকুল ইসলাম দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পঠিত

তরিকুল ইসলাম
দুর্গাপুর(নেত্রকোণা) প্রতিনিধি :

নেত্রকোনার দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জামায়াতে ইসলামের দুর্গাপুর উপজেলা কার্যালয়ের থেকে বিজয় র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মহান বিজয় দিবসে “ইনসাফ ভিত্তিক সমাজ চাই” স্লোগান সম্বলিত ব্যানারে মুখরিত ছিল র‍্যালিটি। অংশগ্রহণকারীদের হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বিজয়ের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান। দুর্গাপুর কলমাকান্দা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি পদপ্রার্থী আবুল হাসেম সাহেব বলেন ,আমরা একটি শোষণমুক্ত এবং ইনসাফ কায়েমের মাধ্যমেই বিজয়ের প্রকৃত সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব।
সমাবেশে বক্তারা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জামায়াতে ইসলামী সর্বদা রাজপথে ছিল এবং থাকবে। তারা দুর্নীতিমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের কর্মী এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‍্যালিটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park