1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুদিন ব্যাপী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর ৫৪তম বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

দুদিন ব্যাপী সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর ৫৪তম বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীট সফাত উল্লাহ  উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর দুই দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার  (৩০জানুয়ারি) সকাল থেকে  বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক মোঃ শব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী  শিক্ষক মোহাম্মদ রিয়াজ উদ্দিন, মহিবুল হাসান চৌধুরী ও রুমন আচার্য্য এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ জাহেদ আলী, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী দাশ, সহকারী শিক্ষক মুহিবুর রহমান, সহকারী শিক্ষক সালেনুর ইসলাম, খন্ডকালীন সহকারী শিক্ষক সাজনুর হোসেন, মিহির কান্ত দাশ, কিশলয় মূখার্জী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ মানসিক ও শারীরিক বিকাশে শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি চর্চার উন্মুক্ত সুযোগ জরুরি বলে মন্তব্য করে পড়াশুনার পাশাপাশি প্রতিযোগিতামূলক খেলাধুলা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার সাথে মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষা, খেলাধূলা এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক।

ক্রীড়া, শিল্প-সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। যার ফলে শিক্ষার্থীরা নিজেদের সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।প্রাতিষ্ঠানিক জ্ঞান অর্জনের পাশাপাশি খেলাধুলা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা, সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় অনুষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব সমন্বয় করে চলতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা যে জ্ঞান অর্জন করছি সেটা যেন আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি।শুধু পড়া লেখায় নয়, ভাল মানুষ এবং সুনাগরিক হতে হলে খেলাধুলার এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই। এসব কর্মকাণ্ড উন্নত জাতি গঠনে সহায়ক ভূমিকা যেমন রাখে, তেমনি আমাদের শরীর ও মনকে সতেজ রাখে। সেইসাথে শিক্ষার্থীদের অবশ্যই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ দেশের সঠিক ইতিহাস জানতে হবে এবং শৃঙ্খলার সাথে জীবন পরিচালিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park