1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিরাই থানা পয়েন্টে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে  মানববন্ধন ও বিক্ষোভ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

দিরাই থানা পয়েন্টে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগে  মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৩০ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় 

ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার তালিকা প্রণয়নে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের বঞ্চিত করার অভিযোগ তুলে সরমঙ্গল ইউনিয়নের কৃষকরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১লা জুলাই) দুপুরে দিরাই থানা পয়েন্টে ‘সরমঙ্গল ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার  কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের সদস্য সাহার উদ্দিন, আব্দুস সামাদ, হাজী কেরামত আলীসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা।

বক্তারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম সরকারি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। অথচ তালিকায় এমন অনেকের নাম রাখা হয়েছে, যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত নন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।

তারা আরও বলেন, তালিকা প্রণয়নে স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে অভিযোগ জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গেলে তিনি চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করতে বলেন। আবার চেয়ারম্যানের কাছে গেলে তিনি ইউএনওর কাছে যেতে বলেন। ফলে অভিযোগ জানানোর মতো কার্যকর কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছেন না।

বক্তারা অভিযোগ করেন, কৃষকদের অবগতির জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয়ের নোটিশ বোর্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রকাশ করা হলেও পরদিন সেটি আর সেখানে পাওয়া যায়নি। এতে তালিকা নিয়ে কৃষকদের মধ্যে আরও সন্দেহ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা অবিলম্বে বিতর্কিত তালিকা বাতিল করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের অন্তর্ভুক্ত করে নিরপেক্ষ ও স্বচ্ছভাবে নতুন তালিকা প্রণয়নের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, তালিকা প্রনয়নে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park