1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দিরাইয়ে নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ৭ নভেম্বর উদযাপনে প্রস্তুতিমূলক সভা, নেওয়া হলো কর্মসূচি কুড়িগ্রাম রাজারহাটে প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা চান ইউএনও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব এর বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ,জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ও প্রতিবাদ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃ\ত্যু। নাটোরের নলডাঙ্গায় দেড় কোটি টাকা নিয়ে উধাও স্বর্ণ ব্যবসায়ী দম্পতি বিচারের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন। পাবনা জেনারেল হাসপাতালে রোগীর কেবিনে সন্দেহজনকভাবে প্রবেশ, আটক যুবক দিনভর অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে আগামীকাল সেন্টমার্টিন যাচ্ছে একটি জাহাজ বাকেরগঞ্জের কৃতিসন্তান ড. এস.এম. মাহফুজুর রহমান বরিশাল জেলা জামায়াতের নতুন আমীর ২৪৮ বছরের ইতিহাসে যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদ মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন

দিরাইয়ে নিয়মিত মামলাসহ বিভিন্ন মামলার ১০ আসামি গ্রেপ্তার।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: 
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: 

সুনামগঞ্জের দিরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে নিয়মিত মামলার ২ আসামি ও আদালতের গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৮ আসামিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামি বিজয় তালুকদার (৪০) ও তুহিন আলী ওরফে তুহিন মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি কবির মিয়া (৫৫), ইকবাল হোসেন (২৫), সোহাগ মিয়া (৩০), ময়না মিয়া (২৫), বজলুর রহমান (৫০), কৃপেন্দ্র দাস (৫২), অখিল দাস (৫৮) ও অভিনয় দাস (২৫)-কে আটক করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এজাহারভুক্ত ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park