1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদা উপজেলা পরিষদের এক কর্মকর্তার কাঁধে বাড়তি গুরুত্বপূর্ণ ৫ দফতরের দায়িত্ব। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দামুড়হুদা উপজেলা পরিষদের এক কর্মকর্তার কাঁধে বাড়তি গুরুত্বপূর্ণ ৫ দফতরের দায়িত্ব।

মোঃ আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৮৫ বার পঠিত

মোঃ আবুল হাশেম দামুড়হুদা উপজেলা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় প্রশাসনিক ব্যবস্থাপনায় ব্যতিক্রমী চিত্র দেখা গেছে। দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বর্তমানে দুই উপজেলার গুরুত্বপূর্ণ ৫ টি দফতরের দায়িত্ব পালন করছেন।

জানাগেছে, তিনি মূলত দামুড়হুদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত থাকলেও চলতি সপ্তাহে তাকে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলার দর্শনা পৌরসভার প্রশাসক, পাশাপাশি জেলার জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এবং জীবননগর পৌরসভার প্রশাসকের দায়িত্ব। এভাবে একাধিক প্রশাসনিক পদে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি সপ্তাহ পর্যন্ত তিনি এসব অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। স্থানীয় মহলে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। অনেকে বলছেন, একজন কর্মকর্তার ওপর এতগুলো দায়িত্ব অর্পণ প্রশাসনিক চাপ বাড়াতে পারে, তবে জরুরি পরিস্থিতিতে এ ধরনের পদক্ষেপ কার্যক্রম সচল রাখতে সহায়ক। এ বিষয়ে সংশ্লিষ্ট দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাহিন আলম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তিনি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাচ্ছেন এবং নির্ধারিত সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park