1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দামুড়হুদায় "জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ" শীর্ষক আলোচনা সভা, শপথ অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

দামুড়হুদায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক আলোচনা সভা, শপথ অনুষ্ঠিত।

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম,চুুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
চুুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২৬ জুলাই) সকাল ১০:৩০ মিনিট এর সময় দামুড়হুদা উপজেলা সভাকক্ষে এ অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক ও সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব (ইউএনও) তিথী মিত্র । আরও উপস্থিত ছিলেন কমিশনার ভূমি জনাব কে এইচ তাসফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তোফাজ্জেল হোসেন আরও উপস্থত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা উপজেলা বিএনপি সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির , এবং ছাত্র প্রতিনিধি আজহানুল ইসলাম সোহান আহব্বায়ক দামুড়হুদা রাশেদ হাছান সদস্য স্বচীব ও রাকিব হাসান মুখ্য সংগঠক দামুড়হুদা ।

আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা প্রেসক্লাব দামুড়হুদা শাখার সভাপতি শামসুজ্জোহা পলাশ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমবায় অফিসার মোঃ হারুন-অর-রশিদ ।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরে ও মহিলা বিষয়ক কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠন “অলওয়েজ”-এর উদ্যোগে গ্রুপিং ক্যাম্পেইন পরিচালিত হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সবাই সমাজ গঠনে সচেতনতা, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে শপথ গ্রহণ করেন।

বক্তারা বলেন, “এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park