1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দাজ্জালের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

দাজ্জালের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে

মৌলভীবাজারে-এম নাসের রহমান
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৯ বার পঠিত

মৌলভীবাজারে-এম নাসের রহমান

ইকবাল হোসেন রিংকু মৌলভীবাজার জেলা প্রতিনিধি ||বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান ছাত্র-জনতার অন্দোলনে দ্বিতীয় বার দেশ স্বাধীন হয়েছে উল্লেখ করে বলেন, এক মাস আগে দাজ্জালের হাত থেকে দেশ উদ্ধার হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে দেশ স্বাধীন হয়েছিল। আর ৫ আগস্ট ভারতের কাছ থেকে আমরা স্বাধীন হয়েছি। সাড়ে ১৫ বছর ভারতের দখলে ছিল দেশ। ভারতের দখলে থাকায় দেশের কোন উন্নয়ন হয়নি। কয়েকজন মানুষ দিয়ে দেশের সম্পদ লুটে নিয়ে যায় ভারত।

বুধবার ৪ সেপ্টেম্বর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শিমুলতলা এলাকায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কালে তিনি এ কথা বলেন। পরে আরও ৫টি স্থানে তিনি ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এদিকে অন্তবর্তীকালীন সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, সাড়ে ১৫ বছরে দেশের যে পরিমাণ লুট হয়েছে তা চিন্তার বাইরে। এম নাসের রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, আজ থেকে ১০০ বছর আগে প্রবাদ বাক্য তৈরী হয়েছিল শেখ হাসিনার জন্য সেটি হচ্ছে ‘চোরের মায়ের বড় গলা’। শেখ হাসিনা দেড় লাখ কোটি টাকা লুট করে নিয়ে যায়। সে ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপির নেতাদের বিরুদ্ধে চুরির মিথ্যা গল্প শুনাতো। সে একজন বড় মাপের পুকুর চোর। চুরি করে পালিয়ে গেছে। যে দেশ তাকে সাড়ে ১৫ বছর সার্ভিস দিয়েছিল সেই দেশেই পালিয়ে গেছে। আর কোন দেশ তাকে নিতে চায়নি।

অনুষ্ঠানে এম নাসের রহমান জেলার বন্যা দূর্গত মানুষের পাশে দলীয় নেতাকর্মীসহ সর্বস্থরের মানুষের দাঁড়াতে আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি রেজিনা নাসের, আলহাজ্ব এম এ মুকিত, হেলু মিয়া, আশিক মোশারফ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ সৈয়দ হুমায়েদ আলী শাহিন, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন, জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান, মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি সৈয়দ মমশাদ আহমদ, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ আহমদ, জেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল হাই পিপলু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ রহমান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই পিপলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল হেকিম,কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমদ, জেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুত্রধর, পৌর বিএনপির সম্পাদক রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park