1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দর্শনার ‘মাদক সম্রাট’ মগরব গ্রেফতার, উদ্ধার ৪ কেজি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

দর্শনার ‘মাদক সম্রাট’ মগরব গ্রেফতার, উদ্ধার ৪ কেজি

আবুল হাশেম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৭৫ বার পঠিত

দর্শনার ‘মাদক সম্রাট’ মগরব গ্রেফতার, উদ্ধার ৪ কেজি গাঁজা।

আবুল হাশেম
দামুড়হুদা উপজেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা পুলিশের মাদকবিরোধী এক বিশেষ অভিযানে মাদক নেটওয়ার্কের চিহ্নিত নেতা ‘মাদক সম্রাট’ মগরব আলীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বাজারমূল্যের ৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবারট (১৩ অক্টোবর) সকাল ০৯টা ৫০ মিনিটে দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর বাসস্ট্যান্ডপাড়া মিঠাই ঘর নামক দোকানের সামনে অভিযান চালায় পুলিশ। এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানে মোঃ জয়নগর গ্রামের মৃত আজাদ আলীর ছেলে মাদক সম্রাট মগরব আলী (৪৪)-কে আটক করাট হয় এবং তার কাছ থেকে ০৪ (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রেট জানা গেছে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে দর্শনাট থানা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।”
পুলিশের এই ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মাদকমুক্ত সমাজের প্রত্যয়ে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে চলেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park