1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে দুটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে দুটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার তিতাসে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে দুটি মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে বলরামপুর ইউনিয়নের আওতাধীন উত্তর বলরামপুর দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স এ ৫১ জন শিক্ষার্থীদেরকে শীতের সোয়েটার বিতরণ করা হয়।
এবং সন্ধ্যায় বাতাকান্দির একটি মাদ্রাসায় ১২ জন অসহায় শিক্ষার্থী ও ২জন পথশিশুসহ মোট ৬৫ জনকে শীতের সোয়েটার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফ্রেন্ডস ক্লাবের উপদেষ্টা মোঃ বশির আহমেদ, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, কেন্দ্রীয় সভাপতি মোঃ সবুজ মিয়া, সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ তারেকুল ইসলাম ভূইয়া, পল্লীরাজ আইডিয়েল একাডেমির প্রিন্সিপাল মোঃ আলমগীর হোসেন, রাজনীতিবিদ মোঃ রফিকুল ইসলাম, আলাউদ্দিন আলাল, আঃ বাতেন ভূইয়া, মাহবুব হাসান নিরব,শাকিল আহমেদ শুভ, আমিনুল পাঠান, আনিসুর রহমান, ইয়াসিন মুন্সি ও মোঃ হানিফ মিয়া প্রমূখ।
পরে সংক্ষিপ্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বলরামপুর দারুস সুন্নাহ মাদ্রাসার মুহতামিম।
পরে ক্লাবের পক্ষ থেকে সকলকে মিষ্টি মুখ করানো হয়।
এই বিষয়ে ক্লাবের নেতৃবৃন্দ বলেন,
আমাদের এই মানবিক প্রচেষ্টাগুলো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park