1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসে তারুণ্যের আলো সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

তিতাসে তারুণ্যের আলো সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সঞ্জয় চন্দ্র দাস
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

সঞ্জয় চন্দ্র দাস
তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাসের তারুণ্যের আলো সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলার বাতাকান্দি বাজারের ডিংডং রেস্টুরেন্টে সংগঠনের নের ৪ র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানকে ঘিরে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় তারুণ্যের আলো সংগঠনের প্রতিষ্ঠাতা বশির আহাম্মদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রবিউল আওয়াল রানা।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, তিতাস স্বেচ্ছাসেবক ফোরাম ও সংগঠন ভিন্ন এক সাথে অনন্য-এর প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন সজিব। প্রধান আলোচক ছিলেন, কবি, কলামিস্ট, সংগঠক ও তারুণ্যের আলো সংগঠনের প্রধান উপদেষ্টা-আলী আশরাফ খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তিতাস জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক সরকার মোহাম্মদ আবুল কালাম আজাদ, তারুণ্যের আলো সংগঠনের উপদেষ্টা ও সুনামধন্য দলিল লেখক এখলাছুর রহমান মুন্সী, মহসিন মুন্সি, তিতাস উপজেলার

কাঠালিয়া মডেল স্কুলের প্রধান শিক্ষক মোসা: খুকী আক্তার, তিতাসের নবধারা সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহাবুদ্দিন আহমেদ, সংগঠক মো. শরীফুল ইসলাম, কন্টিনকিউটর মো. ইব্রাহিম খলিল।

পরে ২০২৫-২৬ এর জন্য ১৫ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা। নতুন কমিটির সভাপতি-শরিফুল ইসলাম, সহ-সভাপতি-নাজমুল হাসান, আল আমিন, এইচ আর হৃদয়, সাধারণ সম্পাদক-সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-রিয়াজুল ইসলাম, নাজমুল হাসান, তাহসান মেহেদী, সমগাজী, সাংগঠনিক সম্পাদক রবিউল আহমেদ, অর্থ সম্পাদক শাওন মুন্সি, প্রচার সম্পাদক মো. রাহিম ও সদস্য মো. রিফাত, মো. শাকিব ও মো. হাসান।

এছাড়াও স্থায়ী কমিটির সদস্যরা হলেন, রাসেল হোসেন নয়ন, মেহেদী হাসান ও রবিউল আউয়াল রানা। এই সংগঠনের প্রধান উপদেষ্টা কবি, কলামিস্ট ও সংগঠক আলী আশরাফ খান এবং এখলাছুর রহমান মুন্সি, প্রবাসী মো. আবিদ রাসেল ও মহসিন মুন্সিকে উপদেষ্টা হিসেবে রাখা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park