1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
তিতাসের ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

তিতাসের ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত-৫

সঞ্জয় চন্দ্র দাস, তিতাস (কুমিল্লা)
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৭৫ বার পঠিত

তিতাস কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে ঘিরে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, এসময় ৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন, জহিরুল ইসলাম, রাসেল রানা, আল আমিন, কাউছার ও মাঈনুদ্দিন সরকার খুশু।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে রাসেল নামের একজনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ ২৭ এপ্রিল বেলা এগারোটায় নারান্দিয়া কাচারি বাজারে ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল চলাকালে সভাপতি প্রার্থী মাঈনুদ্দিন খুশু ও জহিরুল ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম ও উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন খুশু গ্রুপের সমর্থকদের মধ্যে ৯নং ওয়ার্ড কমিটি নিয়ে সংঘর্ষ হয়। পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় আসমানিয়া বাজারের ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে দিক বেদিক ছুটা ছুটি করতে থাকে। বর্তমানে আসমানিয়া বাজার এলাকার সধারন জনগনের মাঝে আতংক বিরাজমান। আবারও যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী।

এবিষয়ে নারান্দিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আহত জহিরুল ইসলাম বলেন, আমি আমার কর্মী সমর্থক নিয়ে কাচারি বাজার কাউন্সিলে যাওয়ার সময় আসমানিয়া বাজারে মাঈনুদ্দিন ও তার লোকজন আমাকে বাধা দেয়, পরে আমি অন্য রাস্তা দিয়ে গিয়ে নৌকায় করে নদী পাড় হয়ে পশ্চিম পাড় গিয়ে পৌছলে আমাকে তারা মারধর এবং আমার বাড়িতে গিয়েও হামলা করে।

মাঈনুদ্দিন খুশু বলেন, ৯নং ওয়ার্ড কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে বাকবিতন্ডা হয়েছে, এই ঘটনাকে জহির ভাই বহিরাগত লোক দিয়ে আমার ওপর হামলা করে, খবর পেয়ে আমার আত্মীয় স্বজনরা এসে তাদেরকে প্রতিহত করেছে।
এবিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গনি ভূইয়ার নিকট জানতে চাইলে, তিনি বলেন আমি এখন মিটিংয়ে আছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park