1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ট্রেনের ধাক্কায় পড়ে রয়েছে নারী,আমরা তার ছেলের নাগান বয়সে হবো তাই বাঁচানোর চেষ্টা করেছি  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

ট্রেনের ধাক্কায় পড়ে রয়েছে নারী,আমরা তার ছেলের নাগান বয়সে হবো তাই বাঁচানোর চেষ্টা করেছি 

ইব্রাহিম মিঞা
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২১১ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি:

ট্রেনের ধাক্কায় মায়ের বয়সী এক নারী গুরুতর আহত অবস্থায় পড়ে রয়েছে রেললাইনের পাশে। রাস্তা দিয়ে শত শত মানুষ আসতেছে দেখতেছে চলে যাচ্ছে ।এর মধ্যে নারী ছিলেন অনেকেই। গুরুতর  আহত অবস্থা দেখেও এগিয়ে আসেনি কেউই ।আমরা তাঁর ছেলের নাগান বয়সের হবো(এনামুল)। আমি অটো চালাই তাই আমার অটোতে করেই তাঁকে বাঁচানোর জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছি (পাপ্পু)। দুই বন্ধু মিলে মা বয়সী নারীকে বাঁচানোর চেষ্টা করেও বাঁচাতে পারেনি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায় সেই নারী।এমন ঘটনাটি ঘটেছে দিনাজপুরের বিরামপুর পৌরশহরের বিরামপুর ঘোড়াঘাট রেল – গোমটির দক্ষিণে বেগমপুর এলাকায় রেললাইনের পাশে।

মঙ্গলবার (১৩ মে) আনুমানিক বিকেল চার ঘটিকায় বিরামপুর ঘোড়াঘাট রেল – গোমটির দক্ষিণে বেগমপুর এলাকায়  ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেল লাইন পার হতে যাওয়া এক নারী গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় হাকিমপুর উপজেলার লৌহাচড়া গ্রামের বাসিন্দা এনামুল ও পাপ্পু দুই বন্ধু শতাধিক লোকের মাঝে মা বয়সী নারীকে বাঁচানোর চেষ্টায় এগিয়ে আসে। অটো চার্জারে করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ট্রেন দুর্ঘটনায় মৃত নারী রহিমা খাতুন (৪২) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুঁটিমারা ইউনিয়নের বাদে হরিনা (দলারদরগা দিঘিপাড়া) গ্রামের নাজিমুদ্দীনের স্ত্রী।

মৃত রহিমা খাতুনের ছেলে আব্দুর রাজ্জাক সে পেশায় একজন ইলেকট্রিশিয়ান তিনি জানান, আমার মা একজন মানসিক রোগী। তিনি প্রায় মানসিক চাপে এমন করেন(বাড়ির বাহিরে চলে যায়)। ইদানিং তিনি ভালো ছিলেন।তিনিই ভাত রান্না করেন কিন্তু তিনি অল্প (ছোট) যে কোন বিষয়ে টেনশন করতেন। আমাদের একটি গরু সামান্য অসুস্থ এটি নিয়ে তিনি টেনশন করছিলেন । আমি সকালেই বলে আসলাম কিছুই হবেনা তুমি টেনশন করোনা।এই কথা বলে আমি কাজে এসেছি পরবর্তীতে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন দুর্ঘটনায় নিহত মায়ের পরনের কাপড়ের  ছবি দেখতে পেয়ে আমি চিনতে পারি।এই কথা বলেই সে কান্নায় ভেঙে পড়েন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বিষয়টি পার্বতীপুর রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই আঃ রউফ লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ দাফনের জন্য হস্তান্তর করেন। এঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park