1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১০ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন মোহাম্মদ কামরুল হাসান মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারী আটক, অপহৃত উদ্ধার

টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৯৯ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারীকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার বাসিন্দা অপহৃত আরিফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করেছে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা।

শনিবার (৮ মার্চ) দুপুরে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে নৌবাহিনী।

আটকরা হলেন- টেকনাফ হোয়াইক্যং বালুখালী এলাকার হেলাল উদ্দিন (৪৬), একই গ্রামের আলতাস (৪৫) ও মুজিব (৪২)।

নৌবাহিনী জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশে শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যংয়ে বালুখালী নামক স্থানে যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী ও পুলিশ। এ সময় অপহরণ চক্রের মূল হোতা অস্ত্রধারী মাদক কারবারি হেলাল উদ্দিনসহ তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে অপহৃত ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়।

এর আগে, গত ৩ মার্চ কাজের সন্ধানে টেকনাফে আসলে অপহরণের শিকার হন আরিফুল। পরে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে প্রায় তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছিল অপহরণকারীরা।

অবশেষে নৌবাহিনী তাকে উদ্ধার করে। আটক হেলাল উদ্দিনের বাড়িসংলগ্ন মাটির নিচে পুঁতে রাখা ৪টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়। আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নৌবাহিনীসহ যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্রসহ তিন অপহরণকারী আটকসহ এক অপহৃতকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। অপরাধীদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park